কক্সবাজারের টেকনাফে ৮শ টাকার জন্য বন্ধুর গুলিতে বন্ধু খুন

কক্সবাজারের টেকনাফে পাওনা ৮শ টাকা বন্ধুর কাছ থেকে ফেরত চাইলে বাড়িতে হামলা ও পরে মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া নিজ বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারী ওই এলাকার মো: জাগির হোসনের ছেলে নাজিম উদ্দীন (২৩)। নিহত মো: জুবায়ের টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো: জুবায়ের (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মুদি দোকানদার মো: জুবায়ের তার বন্ধু নাজিম উদ্দীনের কাছ থেকে দোকানের মালকেনার পাওনা ৮শ টাকা পেতেন। এই টাকা ফেরত চাইলে গত ২ দিন আগে দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে নাজিম উদ্দীন, জুবায়েরের বাড়িতে হামলা চালায়।

হামলার একপর্যায়ে নাজিমউদ্দীন তার বন্ধু জুবায়েরকে মাথায় গুলি করলে সে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের টেকনাফে বন্ধুর গুলিতে বন্ধু খুনের বিষয়েটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, বন্ধুর গুলিতে বন্ধু নিহতের খবর পাই। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

