কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালকের মুত্যু

কাভার্ডভ্যানের ধাক্কায় মো: রেজাউল ইসলাম নামে এক আলমসাধু চালকের মুত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে যশোর থেকে আলমসাধুতে করে মুরগি নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন মো: রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা ১টি কাভার্ডভ্যান আলমসাধুটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে গিয়ে চালক রেজাউল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কাভার্ডভ্যানের ধাক্কায় নিহতের বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক গায়েন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে প্রতিবেশীর ঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক সেনা সদস্য গ্রেফতার

খেতে কাজের সময় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু-নারীসহ আটক ৩১

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

