কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন লালমসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে রাসেল বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে, ছেলের আর্তনাদ শুনে বাবা তাহের ছেলেকে উদ্ধারের জন্যে এগিয়ে আসেন। এসময় বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবা ও ছেলের মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

