কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ৭টি ঘর এবং ৯টি গরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে ২ জনের বাড়ির ৭টি ঘর এবং ৯টি গরু পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জনুয়ারি) রাতে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে আগুন লাগার দুর্ঘটনাটি ঘটে। আগুনে দগ্ধ ২টি গরু এলাকাবাসী জবাই করে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার ৫ নং ওয়ার্ডের দুধকুমার নদীর তীরে মো: নছর দেওয়ানির বাড়িতে লাগা আগুনের লেলিহান শিখা মুহূর্তেরমধ্যে বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশী মো: আতর আলী ও তার বোন মর্জিনা বেগমের বাড়িতেও ভয়াবহ আগুন লাগে। ২টি বাড়ির ৭টি ঘর, ৯টি গরু একং প্রায় ৭০ মণ ধান-চালসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ২ জনের ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লাগার বিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: ইমন মিয়া জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নছর দেওয়ানির বাড়িতে ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

