অন্বেষণ ডেস্ক :

কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ১

বিশেষ সংবাদ

কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম, মো: মজিবুর রহমান নাদিম (২৪)। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন, সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)।

আহত সাব্বির হোসেন জানান, আমরা ৩ বন্ধু ঢাকায় একটি কাজ শেষ করে সবাই মিলে কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পরিকল্পনা করি। আমার বন্ধু নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলো আর আমরা দু’জন পেছনে বসে ছিলাম। যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদিম মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এটি প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে পাসের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে একটি “প্রতিষ্ঠিত সত্য” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মন্তব্য...

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। একই...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১...

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এটি প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে পাসের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে একটি “প্রতিষ্ঠিত সত্য”...

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে...

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা। কয়েক দিনের টানা বৃষ্টির পর সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে যেন...

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের...