কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ১

কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম, মো: মজিবুর রহমান নাদিম (২৪)। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন, সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)।
আহত সাব্বির হোসেন জানান, আমরা ৩ বন্ধু ঢাকায় একটি কাজ শেষ করে সবাই মিলে কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পরিকল্পনা করি। আমার বন্ধু নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলো আর আমরা দু’জন পেছনে বসে ছিলাম। যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদিম মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

