কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র গরমে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মো: আহসান উল্যাহ নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল থেকে পৌরসভার পাঁচরা এলাকায় তার শ্বশুর ফটিক মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন আহসান উল্যাহ। হঠাৎ দুপুর ১টার দিকে তিনি তীব্র গরমে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আহসান উল্যাহ চৌদ্দগ্রাম পৌর এলাকার পাঁচরা বেপারী বাড়ির আইছ বেপারীর বড় ছেলে।
কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র গরমে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, তীব্র গরমে অসুস্থ অবস্থায় আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রচণ্ড গরমের মধ্যে হার্ট অ্যাটাক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

