ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ সুলতান ফাহাদ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাজিরামপুর গ্রামের বাসিন্দা মাওলানা বুলবুল আহমেদের ছেলে।
জানা গেছে, ফাহাদ তার বড় ভাই শাহ ফরিদের সঙ্গে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সাগরদীঘি থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যে তারা উপজেলার কামালপুর ফকির মার্কেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফরিদ হালকা আঘাত পান ও ফাহাদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফাহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইলে ট্রাকচাপায় তরুণ নিহতের বিষয়টি নিশ্চিত করে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। ট্রাক চালককে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

