চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনজেরা খাতুন (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী ভ্যানচালক মো: হামিদুল ইসলাম ও শিশুসন্তান আশরাফুল ইসলাম (১০) আহত হন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া এলাকার বাসিন্দা। আলমডাঙ্গা থানার ওসি তদন্ত একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমডাঙ্গা থানার (ওসি তদন্ত) একরামুল হোসাইন জানান, নিহত আনজিরা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়িতে কাজ করেন। আর তার স্বামী ভ্যান চালান। সোমবার নিজ গ্রাম থেকে ভ্যান যোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন।

পথিমধ্যে আলমডাঙ্গা কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে পৌঁছালে বালুবাহী দ্রুতগামি একটি ট্রাক ভানটিকে চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান। আহত হন স্বামী ও ছেলে। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। আহত দুইজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

