তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেখানে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
গার্ডিয়ান পত্রিকার একজন সাংবাদিক হান্না বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ বর্তমানে খাদের কিনারায় আছে, উনি কেন এমনটা বললেন বলে আপনাদের মনে হয়?
এই প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, খাদের কিনারায় ছিলো। তবে খাদের কিনারা থেকে এখন আমরা রিটার্ন করে চলে এসেছি। ওনারা কত কিছু লেখেন। অর্থনীতির সকল বিষয় তো আমি জানি যে ভেতরে কী হচ্ছে। কে কি লিখেছেন এতে হতাশ হওয়ার কোনও কারণ নেই।
অর্থ উপদেষ্টা আরও জানান, বাহিরের সবাই কি সবকিছু যেনেশুনে লেখেন। তারা অনেক সময় মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুেই লেখেন। এছাড়া তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের দেশের অর্থনীতিতে বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন, দেশেও মিলতে পারে সুখবর

নতুন ১০ টাকার নোটে জুলাই গ্রাফিতি: মিলবে ৩ ফেব্রুয়ারি থেকে

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন, বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা

