মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারেরকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্ব পালনের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।

তিনি জানান, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি সরকার ইতিমধ্যে জব্দ করেছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এগুলো নির্বাচনের সময় ব্যবহার করা হবে।
এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জাপানি ভাষা শেখা বাধ্যতামূলক হবে। পাশাপাশি কোনো ধরনের দক্ষতা থাকলেই জাপানে চাকরির সুযোগ মিলবে।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার কথাও ভাবা হচ্ছে। তবে এ ধরনের একীভূতকরণ হলেও আমানতকারীদের কোনো ক্ষতির শঙ্কা থাকবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

