থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইসতিয়াক হোসেন উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার মো: ইকবাল হোসেন বাবুর ছেলে। ইসতিয়াক বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
নিহতের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, গতকাল রা ইসতিয়াক থার্টি-ফার্স্ট নাইট উদযাপনের জন্য তার বন্ধু অনির বাড়িতে যায়। সেখানে অনির দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলা ভবনের সাদে বন্ধুদের সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের বাড়ির একটি ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখাননের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

