দীর্ঘ ১১ বছর পর মাউন্ট এভারেস্ট জয় আরেক বাংলাদেশির

দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন মো: বাবর আলী। রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। রবিবার বেসক্যাম্প টিমের বরাতে বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লিখেছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং হাজারো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবর আলীকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় স্থান দিয়েছেন। বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। বাবর এখন আছে ক্যাম্প ৪-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ করা সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।
জানা গেছে, বাবর আলী গত সোমবার (০১ এপ্রিল) হিমালয়ের শীতিধার চূড়া জয়ের উদ্দেশ্যে রওনা দেন। চূড়াটি মাউন্ট এভারেস্ট পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট উপরে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান। দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী।
তবে বাবরের মূল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, তার সঙ্গে লাগোয়া পৃথিবীর ৪র্থ শীর্ষ পর্বত লোৎসেও জয় করা। রবিবার ক্যাম্প ৪-এ নেমে মাঝরাতে ২য় লক্ষ্যের পথে যাত্রা শুরু করবেন। লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে ২টি আট হাজারী শৃঙ্গে চড়েনি। বাবর আলীর লক্ষ্য পূরণ হলে সে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন।
চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা হন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি এবং নানা সরঞ্জাম কেনার কাজ শেষে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে লুকলার উদ্দেশে রওনা দেন তিনি। কয়েক সপ্তাহের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় তার লাগে ২ মাসের মতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

