দৌলতপুরে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদে ঢুকে নইমুদ্দিন সেন্টু (৬০) নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ অফিস কক্ষে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নইমুদ্দিন সেন্টু উপজেলার ফিলিপনগর বাজারপাড়া এলাকার মুতালিব সর্দারের ছেলে। তিনি ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জানা যায়, ইউপি চেয়রম্যান নইমুদ্দিন সেন্টু অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রথমিকভবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।
দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল ইসলাম বলেন, আজ সকালে নিজ অফিস কক্ষে বসে কাজ করছিলেন সেন্টু চেয়ারম্যান
এরপর বেলা সাড়ে ১১টার দিকে অফিস কক্ষের জানালা দিয়ে চেয়ারম্যান সেন্টুকে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। পরে চেয়ারম্যানের কক্ষের ভেতর ঢুকে আবারও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

