নড়াইলে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নড়াইলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক জাফর বিশ্বাস নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার নাড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো: সাইফুল ইসলাম। নিহত চালক জাফর বিশ্বসাস যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকার বাসিন্দা। তিনি বন্ধু কল্যাণ পরিবহনের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস যাত্রীবাহী বাস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস বন্ধু কল্যাণ পরিবহনের সংঘর্ষ হয়। এতে ২টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বন্ধু কল্যাণ পরিবহনের চালক জাফর বিশ্বাস নিহত হন।

আহতরা হলেন, লিটন ট্রাভেলসের চালক মো: মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), পাপিয়া (৩০), আবু তালেব (৫৫), সমীরের স্ত্রী প্রণতি সরকার (৬০), হীরা বেগম (৩৫), ইয়াসীন (২০), রজত বিশ্বাস (৩৮), লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯), এবাদুল হোসেন (৫২), সমীর সরকার (৬৫), রিভা (২৫), ফজলুল হক (৬০), ও মিতু (১৮)।
নড়াইলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় ২ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত ২টি গাড়ি সরানোর পর নড়াইল-যশোর সড়কে বেলা ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

