নববর্ষে কুমিল্লায় শতবর্ষী ঐতিহ্যের মাছের মেলায়, ক্রেতার ঢল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বাংলা নববর্ষের প্রথম দিনেই কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে বসে এক ব্যতিক্রমী মেলা—শুধুই মাছের। শত বছরের পুরোনো এই ঐতিহ্য ধরে রেখেই এবারও জমজমাট কাতলা মাছের মেলা বসেছে। সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় মুখর রাজগঞ্জ বাজার।

রাজগঞ্জ বাজার ছাড়িয়ে পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই ধারে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে মাছের পসরা। মেলায় চোখে পড়েছে বিশাল আকারের কাতলা মাছ—কখনো জীবিত অবস্থায় পানির ট্যাংকে, আবার কোথাও ডালায় লাফাতে থাকা মাছ। বাজার জুড়ে শুধু মাছের ঘ্রাণ আর দরদামের আওয়াজ।

ছবি : সংগৃহীত।

মেলায় বিক্রি হওয়া মাছের প্রায় ৮০ শতাংশই কাতলা। ওজন ৩ কেজি থেকে শুরু করে ২০ কেজি পর্যন্ত। দামে বৈচিত্র্যও রয়েছে—প্রতি কেজি ৪০০ টাকা থেকে ১,১০০ টাকা পর্যন্ত। সবচেয়ে চাহিদা পুকুর ও দিঘির চাষের জীবন্ত কাতলা মাছের। পাশাপাশি রুই, মৃগেল ও কার্প মাছও বিক্রি হচ্ছে ভালো দরে।

এইবার অন্তত ৩০০ মাছ বিক্রেতা এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা বলেন ৪৫ বছর ধরে রাজগঞ্জ বাজারে মাছ বিক্রি করে আসা আবুল হাশেম।

চান্দিনা উপজেলার মোহনপুর থেকে মেলায় মাছ নিয়ে এসেছেন হরি দাস। তাঁর ভাষায়, “বাপ-দাদার আমল থেকে আমরা এই মেলায় মাছ বেচি। এবার বেশি মাছ আনছি, বিক্রিও ভালোই হচ্ছে।”

ক্রেতারাও দারুণ আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন। কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকার এক ক্রেতা বলেন,“৪০ বছরেরও বেশি সময় ধরে এই মেলা থেকে কাতলা মাছ কিনি। এবছর ৬ কেজির কাতলা কিনেছি ৩ হাজার ৪ টাকায়।” তবে দাম নিয়ে কেউ কেউ কিছুটা হতাশ।

মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “দুই দিন আগে যেই মাছ ৫৫০ টাকায় কিনেছি, সেটা আজ বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়।”

এই মাছের মেলা শুধুই বাণিজ্যিক আয়োজন নয়, বরং কুমিল্লার লোকজ সংস্কৃতির একটি জ্বলন্ত নিদর্শন।

কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবীর জানান, “মেলার সঠিক শুরুকাল জানা না গেলেও এর বয়স শত বছরের বেশি। নববর্ষে আত্মীয়দের বাড়িতে বড় মাছ পাঠানো কিংবা অতিথি আপ্যায়নের রেওয়াজ এখনো টিকে আছে।”

এই ঐতিহ্যবাহী কাতলা মাছের মেলা শুধু কুমিল্লাবাসীর নয়—এটি হয়ে উঠেছে একটি জাতীয় সাংস্কৃতিক সম্পদ। নববর্ষের আনন্দের সঙ্গে মাছের উচ্ছ্বাস মিশে যে আবহ তৈরি হয়, তা দেখতে রাজগঞ্জ বাজারে একবার যেতেই হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...