নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার ডঙ্গাপাড়া এলাকার মো: ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার। নাটোর সদরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী মো: রায়হান হোসেনের মেয়ে ফাতেমা খাতুন।
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যুর বিষয়ে লালোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: একরামুল ইসলাম শুভ জানান, শনিবার সকালে ৭ বছর বয়সী ফারিয়া এবং একই বয়সী ফাতেমা পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে।
পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেতে পেয়ে স্থানীয় লোকজন মরদেহ ২টি উদ্ধার করে। ফাতেমা তার নানার বাড়িতে বাড়িতে ঈদে বেড়াতে এসেছিল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

