নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরনের গায়ের চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিলেন হাজতি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরনের গায়ের চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে তুষার নামের এক হাজতি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাগারে গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো: মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাজতি তুষার বন্দর উপজেলার সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার অভিযুক্ত আসামি। সাংবাদিক ইলিয়াস হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন তিনি।
জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর থেকেই তুষার অনুশোচনায় ভুগছিলেন। তিনি ধরে নিয়েছিলেন খুব দ্রুতই মামলাটির রায় হয়ে যাবে এবং তার সাজা হবে। তাই প্রাথকিমভাবে ধারণা করা হচ্ছে, হাজতি তুষার আগে থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই উদ্দেশ্যে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লকআপ বন্ধ করার আগ মুহূর্তে তিনি সবার সবার মিশে গিয়ে অন্য ১টি ভবনে ঢুকে পড়েন।
তিনি আরও জানান, পরে পরনের চাদর ছিঁড়ে কারাগারের বারান্দার একটি গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। এ সময় হাজতের অন্য কয়েদিরা ও সেখানাকর কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে তাকে দ্রুত ঝুলন্ত অবস্থায় নামিয়ে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুষারের আত্মহত্যার সংবাদ তার স্বজনদের জানানো হয়। পরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

