বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে ঈদের আগে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামের এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় রহমান ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের কাছে নতুন মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল হৃদয়। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বাবা তা কিনে দিতে দেরি করেন। এ নিয়েই অভিমান থেকে পরিবারের অজান্তে নিজ ঘরের ভেতরে তীরের সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় হৃদয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা জানান, আমার ছেলে হৃদয় কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না করছিল। তাকে কিছুদিন পরে কিনে দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলি। কিন্তু এমন ঘটনা ঘটবে, তা কল্পনাও করতে পারিনি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

