পটুয়াখালীর কলাপাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় তার মামার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মো: আবির এর সঙ্গে বিবাহ হয় মালিহার। পড়াশুনার জন্য পৌর শহরের তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থেকে লেখাপড়া করত মালিহা।
গতকাল সন্ধ্যার পর থেকে ওই ছাত্রীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে তার স্বজনেরা। পরে তার কোন সাড়া না পেয়ে থানায় পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালীর কলাপাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

