প্রবাসী ভাইয়ের স্ত্রীকে বিয়ে করায় চাচাকে কুপিয়ে মারল ২ ভাই

প্রবাসী ভাইয়ের স্ত্রীকে বিয়ে করায় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ২ ভাই। ঝিনাইদহের শৈলকুপায় মো: লাল্টু মোল্লাকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ২ ভাতিজার বিরুদ্ধে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুরাডাঙ্গা গ্রামের বিলের মাঠে এ ঘটনাটি ঘটে। নিহত লাল্টু মোল্লা ওই গ্রামের মো: গেনু মোল্লার ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, লাল্টু তার চাচাতো ভাই নকাই মোল্লার স্ত্রী রিপা বেগমের সাথে প্রায় ৩ বছর আগে পালিয়ে গিয়ে সংসার শুরু করে। কিছুদিন আত্মগোপন থাকার পর লাল্টু ও লকাইয়ের স্ত্রী সম্প্রতি বাড়ি ফিরে আসে। বাড়ি এলে নকাই মোল্লার ২ ছেলে মো: মিরাজ (২২) ও মো: মিম আসাদ (২৪) লাল্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এক প্রতিবেশী জানান, রিপা ৩ সন্তান রেখে লাল্টুর সাথে পালিয়ে যায়। তারপর পরিবারের লোকজন তাকে অনেকবার আনতে গেলেও সে ফিরে আসেনি।

প্রবাসী ভাইয়ের স্ত্রীকে বিয়ে করায় চাচাকে কুপিয়ে হত্যার বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঝিনাইদহের শৈলকুপায় চড়ক পূজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে প্রতিবেশীর ঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক সেনা সদস্য গ্রেফতার

খেতে কাজের সময় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

