ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরে রেল ক্রসিংয়ে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হায়েস মাইক্রোবাসযোগে ১০ থেকে ১১ জন যাত্রী সদর উপজেলার গেরদা রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনও গেটম্যান নেই।

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

