ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে তরুণের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাহাদী হাসান (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার উত্তর কুহুমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহাদী হাসান উপজেলার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান ইমাম

স্থানীয় (ইউপি) সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হযন মাহাদী। পরে মাঠে পড়ে থাকতে দেখে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

