বগুড়া-৭ আসনে স্বাধীনতার পর প্রথমবার নৌকার প্রার্থীর জয়

বগুড়া-৭ আসনে স্বাধীনতার পর প্রথমবারের মতো নৌকা প্রার্থীর জয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে বিশাল ব্যাবধানে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরকার বাদল। স্বাধীনতার ৫৩ বছর পর আওয়ামী লীগের কোনো প্রার্থী এই প্রথম আসনটিতে প্রথম জয়লাভ করলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ার কারনে আসনটি বিএনপি’র দখলে ছিল।
বগুড়া-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতিকে ৯১ হাজার ২৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক বিএনপি নেতা সরকার বাদল ঈগল প্রতীকে মাত্র ২ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে ডা. মোস্তফা আলম নান্নু, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে ডা. মেহেরুল আলম মিশু, জাতীয় পার্টির লাঙল প্রতীকে এটিএম আমিনুল ইসলাম, জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে আব্দুল মজিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীকে আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে ফজলুল হক,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে নজরুল ইসলাম মিলন, চার্জার লাইট প্রতীকে আমজাদ হোসেন, কেটলি প্রতীকে নজরুল ইসলাম, ঈগল প্রতীকে সরকার বাদল, আবারও ট্রাক প্রতীকে বর্তমান এমপি রেজাউল করিম বাবলু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোঙ্গর প্রতীকে মো: রনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

