বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

বাড়ির পাশে মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মো: হুমায়ুন মিয়ার ছেলে। সে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে ৯বম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়।
এসময় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

