বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় সুব্রত হালদার (৩৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বামনা পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়া জরিনাবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুব্রত হালদার বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালি এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, বামনা থেকে মঠবাড়িয়া যাওয়ার পথে বামনা-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়া জরিনাবাজারে পৌছলে ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে তার দুই পা ও মাথা থেতলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনায় সড়ক দুর্ঘটনার বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

