বরিশালে ট্রাক উল্টে পুকুরে, দুই নারী নিহত, আহত ২১

বরিশালের উজিরপুরে বেদে সম্প্রদায়ের লোকজন বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হন, আহত হয়েছেন অন্তত ২১ জন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মাদারীপুরের মোস্তফাপুর থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল।
নিহতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং থানার খবিয়া গ্রামের তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চর জংশন গ্রামের রাজিয়া (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, ‘বেদে সম্প্রদায়ের প্রায় ৪০ জন লোক নিয়ে ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। দ্রুতগতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।’
তিনি জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করেন। পরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আহত যাত্রী রাজু বলেন, ‘আমরা মোস্তফাপুর থেকে মঠবাড়িয়ায় ফিরছিলাম। চালক খুব দ্রুত চালাচ্ছিল, সেখান থেকেই বিপত্তি ঘটে।’
ভুক্তভোগী সাফিয়া আক্তার জানান, ‘আমরা ঈদের সময় মোস্তফাপুর গিয়েছিলাম। গ্রামে ঘুরে ঘুরে তাবিজ-কবজ বিক্রি করি। ফেরার পথে এমন ভয়ংকর দুর্ঘটনার শিকার হব, ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘আহতদের যেন ভালো চিকিৎসা দেওয়া হয়, আর নিহতদের পরিবার যেন সরকারি সহায়তা পায়, এই দাবি করছি।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

