বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলারায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথে মধ্যে বাসটি মাহিলারায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৩জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজন নিহত হয়।

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের বিষয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

