বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ায় স্বামী মসে সরকারকে (৬০ আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূ বলেন, সোমবার সকালে স্বামী মসে সরকার জমি নিজের নামে রেজিস্ট্রি করে দিতে বলেন। এমন প্রস্তাবে রাজি না হলে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে স্বামী মসে সরকার তাঁকে মারধর করার পর তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে স্থানীয়রা তাঁর স্বজনদের খবর দিলে তাঁকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধরের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বেনজির আহমেদ জানান, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মসে সরকারকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

