বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মা হাসপাতালে

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর মিনু বেগম আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকাল ৯ টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার সংলগ্ন ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৪) ও তার ২০ মাস বয়সী ছেলে। এ সময় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৬) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে তিনজন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। পথে মধ্যে খুলনা-বাগেরহাট মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

