বিডিআর বিদ্রোহ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গত ১৫ বছর আগে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিমের জেলহাজতে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর মহানগর হাকিম মো: আখতারুজ্জামানের আদালতে নিহত আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজল ও সাবেক (বিজিবি) মহাপরিচালক এবং সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক কারা মহাপরিদর্শক ও ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, নুর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪ দলীয় প্রধান শেখ হাসিনার স্বৈরাচার সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিডিআরের (ডিএডি) হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে আব্দুল আজিজ উল্লেখ করেন, তার বাবা আব্দুর রহিমকে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন। কিন্তু সাধারণ সৈনিকরা তার বাবাকে ভালোবাসতেন বিধায় তারা তার বাবাকে রক্ষা করেন। ২০০৯ সালের জুলাই মাসে ডিএডি আব্দুর রহিমকে পিলখানার ঢাকা সেক্টরের ২য় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ আরও কয়েকজন বিডিআরের পিলখানার ঘটনার রাজসাক্ষী হতে বলেন। তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন।

বাবা রাজি না হওয়ায় তাকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ২০১০ সালের ২৯ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাদীর বাবা আব্দুর রহিমের শরীরে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...