বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেপ্তার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক শুভ নামের এক বহিষ্কৃত সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
জানা যায়, গত আগস্টে ছাত্র আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিগত কয়েক মাস ধরে জেলা কমিটির অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয়ে শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বহিষ্কৃত সমন্বয়ক শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে, নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনীর আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তার নিজপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভ। গতকাল চাঁদা দাবির (১৫ মিনিট ১২) সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল ওই কল রেকর্ড থেকে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের নিটক থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাবির ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন শুভ।
এ বিষয়ে ঢাবির শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, হামজা মাহবুব ও তথ্য উপদেষ্টা এবং আমার নাম ভাঙিয়ে শুভ চাঁদাবাজির চেষ্টা করেছে। তার ন্যূনতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও শুভর এমন কাণ্ড আমার জন্য সম্মানহানির। এই বিষয়টি অবগত হয়ে আমি ফেনী মডেল থানায় একটি অভিযোগ করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি আশীর্বাদস্বরূপ। এসব নামে-বেনামে সমন্বয়কদের কারণে এই ব্যানারের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনও কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

