মেলান্দহে বিয়ের ৩ দিন আগে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

জামালপুরের মেলান্দহে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আগামী শুক্রবার সোহেলে বিয়ের কথা ছিল।
নিহত সোহেল মিয়া মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার শওকত আলীর ছেলে। তিনি রাজধানীতে একটি ওয়ার্কশপে কাজ করতেন
নিহত সোহেলের বাবা শওকত মিয়া বলেন, আগামী শুক্রবারে ছেলের বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। সে ঢাকায় থাকত। কুরবানি ঈদে আমার বাড়িতে এসেছে। আর ঢাকায় ফিরে যায় নাই। গোসল করতে যেতে কয়েকবার না করা হয়েছিল। আমাদের কথা না শুনেই গোসল করতে গিয়েছিল। এমন মর্মান্তিক ঘটনা আমি মেনে নিতে পারছি না।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহাম্মদ, মেলান্দহে বন্যার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতে মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

