মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শাকিল হাসান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার শাহজালাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো: শাকিল হাসান উপজেলার বিনোদটঙ্গী এলাকার মো: শফি মিয়ার ছেলে। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাকিল মহিষবাথান বাজারের তাঁর বাবার কাপড়ের দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে শাহজালাল মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে গুরতর আহত অবস্থায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

