যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন

যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (০৬ এপ্রিল) বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ১টি অ্যাম্বুলেন্স যশোরে মেরামতের জন্য নেওয়া হয়েছিল। মেরামত শেষে চালক ও ২ জন মিস্ত্রী শনিবার সকালে অ্যাম্বুলেন্সটি পরীক্ষা করার জন্য বের করে। পরে যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে আসলে হঠাৎ গাড়িটির ইঞ্জিনে আগুন লেগে যায়।
এ সময় গাড়িতে থাকা চালকসহ মিস্ত্রীরা বের হয়ে যান। এরপর আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় রাস্তার ২ পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জুবায়ের জানান, মেরামত শেষে অ্যাম্বুলেন্সটি চালিয়ে দেখতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে পুলিশ পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। তবে অ্যাম্বুলেন্সর চালক ও ২ জন মিস্ত্রী পলাতক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

