রাজধানীর পল্টনে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা

রাজধানীর পল্টনে একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মুনজুরি আফরোজ (৫৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোরে রাজধানীর পুরানা পল্টন ৫৯/৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, পুরানা পল্টনের ওই বাড়িটি মনজুরিদের নিজেদের। তিনি সেখানে মেয়ে ও বোনের সাথে থাকেন। তার স্বামী মো: আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা যান। মেয়ের পড়াশোনাসহ অন্যান্য বিষয় নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জনা গেছে, বুধবার ভোরে বাড়ির দারোয়ান মুনজুরি আফরোজকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। তখন তার পরিবারের লোকজনদের খবর দেয় দারোয়ান। পরিবার ধারণা করছেন, ভোরে বেলা যেকোনো এক সময় তিনি ৬ তলা বাড়িটির ছাদে উঠেছিলেন।

সেখান থেকেই লাফিয়ে আত্মহত্যা করেছেন মনজুরি আফরোজ। দীর্ঘদিন যাবৎ তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া মানসিকভাবেও অসুস্থ্য ছিলেন তিনি। মেয়েকে নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি অনেক চিন্তা করতেন। এসব কারণেই মুনজুরি আফরোজ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তার পরিবার।
রাজধানীর পল্টনে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) মো: সুফিয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

