সূর্যমুখী ফুলে ভরলো মাঠ, দ্বিগুণ আবাদে খুশি চাষিরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কেবল সূর্যমুখী ফুলের ঝলমলে সৌন্দর্য। বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে এই তেল ফসলের আবাদি জমির পরিমাণ। কৃষকেরা বলছেন, তুলনামূলক কম পরিশ্রম ও খরচে বেশি লাভের সুযোগ থাকায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে। এবার বাম্পার ফলন হওয়ায় সূর্যমুখী বিক্রির অপেক্ষায় উচ্ছ্বসিত চাষিরা।

কৃষি বিভাগ জানায়, গত বছর ১,৪৫০ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছিল, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২,৩৩৫ হেক্টরে। এই ব্যাপক চাষ থেকে প্রায় ৪,৫০০ মেট্রিক টন বীজ উৎপাদন হবে, যার বাজারমূল্য ৩৫ কোটি টাকা।

সূর্যমুখী চাষের অল্প খরচে বেশি লাভের সম্ভাবনা দেখে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতি একর জমিতে ১০-১৫ হাজার টাকা খরচ হলেও ৩০-৩৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন চাষিরা।

স্থানীয় কৃষক সোবাহান মুন্সি বলেন, “প্রতি একর জমিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হলেও ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি। লাভজনক হওয়ায় আগামীতে আরও বড় পরিসরে সূর্যমুখী চাষ করবো।”

চাষি শিমুল মুধা বলেন,”সূর্যমুখী চাষে খরচ কম, লাভ বেশি। এবার নিজের পরিবারের তেলের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করতে পারবো।”

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “পরিবারের তেলের যোগান মিটিয়ে কৃষকেরা অতিরিক্ত সূর্যমুখী বীজ বাজারে বিক্রি করতে পারছেন। এটি স্বাস্থ্যসম্মত হওয়ায় এর চাহিদাও বাড়ছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।”

সূর্যমুখীর নানা উপকারিতা: তেল উৎপাদনের পাশাপাশি গাছ থেকে গো-খাদ্য তৈরি করা যায়। অন্য ফসলের তুলনায় রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচও কম। সয়াবিন তেলের বিকল্প হিসেবে এটি স্বাস্থ্যকর ও জনপ্রিয় হয়ে উঠছে।

পটুয়াখালীর কৃষি বিভাগ আশা করছে, আগামী বছরগুলোতে আরও বেশি জমিতে সূর্যমুখীর চাষ হবে এবং এই ফসল কৃষকদের জন্য সোনালী সম্ভাবনা বয়ে আনবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...