হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে মো: আব্দুল সোবহান (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের মো: ওয়াহিদুজ্জামান এবং মো: রফিক মিয়ার মধ্যে বুধবার (০৬ মার্চ) রাতে স্থানীয় একটি মোকামে ওরসে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ভীষণ ঝগড়াও হয়।
বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে সালিস বৈঠক বসে। সালিসের সময় দুই পক্ষের লোকজন লঠিসোঁটা নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো: আব্দুল সোবহান ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ওরসে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

