১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল

বিশেষ সংবাদ

ভোক্তা পর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। মে মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (০৪ মে) এক সংবাদ সম্মেলনে বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান।

নতুন দাম অনুযায়ী, এখন থেকে একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৪৩১ টাকা। আগের মাসে এটি ছিল ১ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ১ টাকা ৫৬ পয়সা। নতুন দর আজ (রোববার) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

এলপিজির দাম নির্ধারণে প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান ‘আরামকো’ কর্তৃক প্রকাশিত সৌদি কার্গো মূল্য (সিপি) অনুসরণ করে বিইআরসি। আমদানি করা প্রোপেন ও বিউটেন গ্যাসের গড় মূল্য, ডলারের বিনিময় হার ও পরিবহন খরচসহ বিবিধ দিক বিবেচনায় এনে দেশে দাম সমন্বয় করা হয়।

এদিকে, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও সামান্য হ্রাস পেয়েছে। লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা, যা পূর্বে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।

বিইআরসি প্রতিমাসেই দাম নির্ধারণ করলেও বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বিশেষ করে গৃহস্থালি ব্যবহারের সবচেয়ে প্রচলিত ১২ কেজির সিলিন্ডার অনেক সময় খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি হয় বলে জানিয়েছেন ভোক্তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...