২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

২৪ ঘন্টার ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারো সোনার দাম বাড়িয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৮৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫৪৪ টাকা। ইতিহাসের সর্বোচ্চ দাম এটি। রবিবার (১৯ মে) যা ছিলো ১ লক্ষ ১৮ হাজার ৪৬০ টাকা।
রবিবার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টার ব্যবধানে সোনার দাম বাড়ানোর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ মে) থেকে সোনার নতুন দর কার্যকর হবে।

সোনার নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লক্ষ ১৯ হাজার ৫৪৪ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ৯৭ হাজার ৮০৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৮০ হাজার ৮৬৬ টাকায় বিক্রি করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেখ মুজিবের ছবি সরানোর বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

স্বাধীনতা ও গণহত্যা দিবসে আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধের নির্দেশ

