শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জুম কনফারেন্সের মাধ্যমে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফলপট্টি থেকে ধুনট রোড মোড়, বারোদুয়ারী হাট ও বৈকাল বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু।
জুম কনফারেন্সে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ উপজেলা পরিষদ ও শেরপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউট-বিএনসিসি সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা নির্ধারিত এলাকাগুলোতে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।
অভিযান চলাকালে ইউএনও মো. সাইদুজ্জামান হিমু ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

