শেখ হাসিনা থেকে বিচারপতি, সবাই পালিয়েছেন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর মতো দেশের বিচারপতি এবং বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। গত ১৭ বছর ধরে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, তারা সবাই পালিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সেনানিবাসে ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। বিগত ১৭ বছর ধরে পুলিশ অত্যাচারী ভূমিকা পালন করেছে এবং সারা দেশে নির্যাতন চালিয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা এসব করেছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বনাঞ্চল দখলসহ বিপুল পরিমাণ জমি তিনি নিজের স্ত্রী ও সন্তানদের নামে লিখে নিয়েছেন। তাঁর অগণিত বাড়িঘর রয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, তোমরা সীমালঙ্ঘন কোরো না; সীমালঙ্ঘনকারীদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। তারা সীমালঙ্ঘন করেছে। যারা ধরা পড়েছে তারা তো পড়েছেই, আর যারা পেরেছে তারা পালিয়ে গেছে। তারা মনে করছে এভাবেই জীবন কেটে যাবে। কিন্তু তাদের জন্য ইহকালেও শাস্তি রয়েছে এবং পরকালেও আল্লাহ ওই পাপিষ্ঠদের জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন।
লালমোহন উপজেলা মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল এবং উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

