দেশে আসছে না ভারতের পেঁয়াজ, বিকল্প দেশ থেকে হবে আমদানি

দেশের বাজারে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। দেশীয় পেঁয়াজ ফলনের বাইরেও আরো ৩০ শতাংশ পেঁয়াজের চাহিদা পূরণ করত ভারত। তবে বন্যাসহ বিভিন্ন কারণে চাহিদা অনুযায়ী ভারত থেকে দেশে আসছে না পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ।
অপরদিকে ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেওয়ায় ও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না পাঠানোয় দাম বৃদ্ধি পায় দেশের বাজারেও। ফলে পেঁয়াজের লাগাম টানতে বিকল্প দেশ থেকে পোঁয়াজের আমদানির প্রয়োজনীয়তা দেখা দেয়।

ভারতে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে দেশের বাজারও। খুচরা বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এমন অবস্থায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে দেশে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি ফিরেছে। পেঁয়াজের প্রতি কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। পেঁয়াজের আমদানি বিকল্প দেশ থেকে হওয়ায় বাজারে কিছুটা স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

