মাদকের টাকার জন্য মাকে মারধর, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকা চেয়ে মাকে মারধরের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে তিনি মায়ের কাছে মাদকের টাকা চান। টাকা না পেয়ে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া বাধা দিতে এগিয়ে এলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে হৃদয় মিয়া ছুরি দিয়ে গেন্দু মিয়ার বুকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত গেন্দু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই মূল অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

