কেশবপুরে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

যশোরের কেশবপুরে ভেজা শরীরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন রহিম। এরপর ভেজা শরীরেই মোবাইল ফোন চার্জ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম পাটোয়ারী জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের করুণ মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পূর্ব ঘোষণায় অটল জামায়াত, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা: শিশির মনির

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন মীর শাহে আলম, শপথের প্রস্তুতি

মন্ত্রিসভায় ডাক পেলেন এহসানুল হক মিলন

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি

