মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যমান দায়িত্ব থেকে তাকে বদলি করে মন্ত্রিপরিষদ সচিবের পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি চুক্তির আওতায় দায়িত্ব পালন করবেন।
এর আগে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। একই বছরের ১৮ আগস্ট ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে নাসিমুল গনিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। দীর্ঘ চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিকভাবে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগে, রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ দেয়। সেখান থেকে এবার তিনি দেশের প্রশাসনের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ—মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

