বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

সংসদে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেছেন, প্রতিশ্রুত সংস্কার কার্যকর না হলে বিরোধী দল কেবল আনুষ্ঠানিকতা বা প্রতীকী হিসেবে এই পদ গ্রহণ করবে না।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির লিখেছেন, জুলাই সনদ ও গণভোটে যে সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। তার ভাষায়, কেবল ‘অলংকার’ হিসেবে এই পদ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
এর আগে গত ২ মার্চ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই সনদের প্রতি সম্মান জানায় এবং এ বিষয়ে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সংসদে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সরকারি দল মৌখিকভাবে বিরোধী দলের কাছে প্রস্তাব দিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

