গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন, গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার কোনো সুযোগ নেই এবং এমন সিদ্ধান্ত নিলে সাধারণ নির্বাচনের ফলাফলও প্রশ্নের মুখে পড়তে পারে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত গণভোট যদি বাতিল করা হয়, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ নির্বাচনের বৈধতাও আইনি জটিলতায় পড়বে। এতে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টির মতো অধ্যাদেশ বাতিলের উদ্যোগের বিরোধিতা করছেন তিনি। এসব অধ্যাদেশ বাতিলের ফলে সাংবিধানিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলেও দাবি করেন।
শিশির মনির আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশন-এ প্রায় ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। কিন্তু এসব বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

