আকাশছোঁয়া ইলিশের বাজার, কেজিতে বেড়েছে ৪০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ১ কেজি ২০০-৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়, আর দেড় কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ৩ হাজার ৫০০ টাকায়।

৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বাজারে মিলছে ২ হাজার থেকে ২ হাজার ২৫০ টাকায়। আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দাঁড়িয়েছে কেজিতে ১ হাজার ৮০০ টাকা।
একজন ক্রেতা বলেন, “ইলিশের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকে কিনতেই পারছেন না, অন্য মাছের দামও বেশি।”
মাছ ব্যবসায়ীরা জানান, আবহাওয়ার কারণে জেলেরা নিয়মিত মাছ ধরতে পারছেন না। এতে বাজারে মাছের সরবরাহ কম। ফলে ইলিশের দাম বাড়ছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী শুকুর আলী বলেন, “বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

