অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের দাবি, যাঁর কাছে এসব ইয়াবা পৌঁছে দেওয়ার কথা ছিল, অভিযানের সময় তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।

Sponsored Link

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছেন এক স্বামী-স্ত্রী। এ তথ্যের পর বিকেল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি শুরু করে পুলিশের একাধিক দল।

পরে রাতের দিকে সন্দেহভাজন সিএনজিটি সদর হাসপাতালের সামনে পৌঁছালে অভিযান চালানো হয়। আটক করা হয় জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা বেগমকে। তাদের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

Sponsored Link

অভিযানের সময় জব্দ করা ইয়াবাগুলো ছোট ছোট নীল প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ৯০ থেকে ১০০টি করে ইয়াবা পাওয়া যায়। পরে সেগুলো গণনা করে মোট ১৭ হাজার ইয়াবা উদ্ধার দেখানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক শেখ মো. আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন জোবায়ের ওরফে ফরিদ নামের এক ব্যক্তির কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন।

Sponsored Link

তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ওই ব্যক্তি হাসপাতাল থেকে সরে যান বলে ধারণা করা হচ্ছে। তাকে খুঁজে বের করার পাশাপাশি হাসপাতালকে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর আটক দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link